মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহ সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি বলেছেন,পিতার মতো দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। নবীন ও প্রবীণ নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত ভাবে আ’লীগকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠনে রুপান্তরিত করতে চাই। তিনি বলেন,এ লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীসহ সমাজের সব শ্রেনী-পেশার লোজকনের সর্বাত্নক সহযোগীতা চাই।
মনিরা সুলতানা মনি বুধবার বিকেলে ভালুকা বাজারস্থ ব্যাক্তিগত কার্যালয় চত্বরে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রভাষক আ,ফ,ম আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফাসহ অন্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান,সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীন,সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,মডেল থানার ওসি কামাল হোসেন,ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মুখলেছুর রহমান,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম মানিক,আ’লীগ নেতা কাজিম উদ্দিন, আঃ হক মাষ্টার,ব্রজেন দাস,আব্দুল ওয়াদুদ,
উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী,ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান ছানা,
ভালুকা প্রেসক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন,সুরবীণা’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রফিক,আওয়ামী শিল্পী গোষ্টীর সভাপতি প্রবীর ভৌমিক,সাধারন সম্পাদক ফজলে রাব্বী রানা,গীত সঙ্গীত একাডেমীর পরিচালক আসাদুজ্জামান জামালসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,শিল্পী,কবি,এবং সুশীল সমাজের প্রতিনিধিগন। পরে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

