• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির এক দফা সমাবেশ শুরু

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ২:২৪
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ২:২৪

966685 7

বিএনপির এক দফা সমাবেশ শুরু

নিউজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের ‘একদফা’ নিয়ে সমাবেশ শুরু করেছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে দুপুর ২ টায় এ সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী গতকাল রাতেই এসেছেন বলে জানা গেছে।

96665850 6

জনস্রোত ছড়িয়ে পড়েছে পল্টন ও আশপাশের অলিতে-গলিতে

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত রুপ দিতে নয়াপল্ট‌নে সমা‌বেশ কর‌ছে বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পি। সমাবেশ ঘিরে ইতোমধ্যে লোকে লোকারণ্য জনসুমদ্রে প‌রি‌নিত হ‌য়ে‌ছে নয়াপল্টন।

বুধবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এছাড়াও আশে পা‌শের গ‌লি গু‌লো‌তেও নেতা কর্মী‌দের অবস্থান কর‌তে দেখা গে‌ছে। এসময় তারা বি‌ভিন্ন মি‌ছিল স্লোগান কর‌তে দেখা গে‌ছে। একদিকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ পর্যন্ত অন্যদিকে মতিঝিল, নটরডেম কলেজের অলিতে-গলিতে বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

এদিকে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও আটকের অভিযোগ করেছে দলটি। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তল্লাশি করে যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ দলটির নেতাকর্মীদের।

একইদিন শান্তি সমাবেশ কর্মসূচির নামে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি ঢাকার রাজপথ বিএনপিকে ছেড়ে দিতে চায় না। আন্দোলনের আঁচ যেন রাজধানীতে না লাগে, সেই চেষ্টা করছে আওয়ামী লীগ।

আজ (বুধবার) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ডাকা এ কর্মসূচিতে দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি যাতে ভিন্ন দিকে না যায় সেজন্য পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে।

966632

মি‌ছি‌লে-স্লোগানে মুখরিত নয়াপল্টন

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত রুপ দিতে নয়াপল্ট‌নে সমা‌বেশ কর‌ছে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী দল বিএন‌পি। সমাবেশ ঘিরে ইতোমধ্যে লোকে লোকারণ্য জনসুমদ্রে প‌রি‌নিত হ‌য়ে‌ছে নয়াপল্টন। সরকার পতনের এক দফা স্লোগানে মুখরিত করে তুলছে পুরো নয়াপল্টন এলাকা।

এছাড়াও আশে পা‌শের বি‌ভিন্ন গ‌লি‌তে মি‌ছিল দি‌তে দেখা গে‌ছে তা‌দের। বুধবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। এছাড়াও একদিকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ পর্যন্ত অন্যদিকে মতিঝিল, নটরডেম কলেজের অলিতে-গলিতে বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। এসময় তারা বি‌ভিন্ন মি‌ছিল স্লোগান কর‌তে দেখা গে‌ছে।

এই সমাবেশ থেকে একদফা ছাড়াও ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী-কী পদক্ষেপ নেওয়া হবে, এ নিয়ে ৩১ দফাও ঘোষণা করার কথা রয়েছে। এ দিন প্রায় একই সময়ে রাজধানীর ১৩ স্থান থেকে একই ঘোষণা দেবে ৩৭টি সমমনা রাজনৈতিক দল, জোট এবং সংগঠন।

সরজমিনে দেখা গেছে, টিকাটুলি, গুলিস্তান, মগবাজার, ফার্মগেট, সাইন্সল্যাব, খিলগাঁও, রামপুরাসহ বিভিন্ন জায়গা থে‌কে পা‌য়ে হে‌টে, ট্রা‌কে ক‌রে নয়াপল্টনেন সমা‌বে‌শে এসেছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে বুধবার সকাল থেকেই রাজধানী থেকে যেন হঠাৎ করে উধাও গণপরিবহন। এতে সমাবেশ আসা নেতাকর্মীরা ছাড়াও বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় প্রাইভেট কার এবং সিএনজি ছাড়াও তেমন কোনো গণপরিবহন নেই।

এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। বিজয়নগর, ফকিরাপুলসহ সমাবেশের আশপাশে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। মোড়ে দেখা গেছে জলকামান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com