• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে দিয়েছে পুলিশ

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:২৬
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:২৬

9666523 4

না’গঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে দিয়েছে পুলিশ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীকে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাস আটকে নেতাকর্মীদের নামিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (১২ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান নিজে উপস্থিত থেকে সকাল থেকে ঢাকাগামী বাসে তল্লাশি করেন।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে চাষাঢ়া অতিক্রম করার সময় বন্ধন পরিবহনের একটি বাস থামায় পুলিশ। পরে সেটিতে তল্লাশি করে ৬০ যাত্রীসহ বাসটি আটক করা হয়। আটকের কিছুক্ষণ পর ৬০ যাত্রীকে নামিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।
আটক করা বাসে বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬০ জনের মতো নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গাড়ির কাগজপত্র দেখা হচ্ছে। এখানে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com