• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:৩১
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৫:৩১

966665363

সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি

নিউজ ডেস্ক

বিএনপি ঘোষিত এক দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

বুধবার (১২ জুলাই) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, বিনা ভোটের সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন ও গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনকেই একমাত্র সাংবিধানিক উপায় হিসেবে তৈরি করে রেখেছে। যা ২০১৪-২০১৮ সালের নির্বাচনের আদলে বিজয়ী হওয়ার কূটকৌশল। প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালন করছে না।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের অজুহাতে সরকার সংবিধানের ১৫তম সংশোধনী আনয়ন
করেছে অথচ তা আদালতের রায়ের আলোকে নয়। আইন আদালত এর তোয়াক্কা না করে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি মো নজরুল ইসলাম,জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি আবু হানিফ,সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com