• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৬:৪৪
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৬:৪৪

99999856

সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

সরকার পতনের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই দুই দিনের পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) বিকেলে একদফা ঘোষণার সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৮ জুলাই ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকা মহানগরীতে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং ১৮ জুলাই ঢাকা মহানগরীতে সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এ পদযাত্রাটি অনুষ্ঠিত হবে। এবং ১৯ জুলাই ঢাকা মহানগরীর উত্তরার আব্দুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।’

কর্মসূচি ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একদফা আন্দোলনের প্রাথমিক কর্মসূচি। এই কর্মসূচি ঘোষণার পর আপনাদের শুভবুদ্ধির উদয় হলে পদত্যাগ করুন অন্যথায় পালানোর পথ পাবেন না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে তবে কিভাবে আঙ্গুলে ঘি তুলতে হয় তা এদেশের জনগণ ভালো করেই জানেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমা‌নের সভাপ‌তি‌ত্বে সমাবেশে ‌বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজান ওমর, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, এডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসে বদলে সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের কাজী রওণকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com