• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আবারও মা হচ্ছেন পূর্ণিমা!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ৬:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ৬:৩৭

আবারও মা হচ্ছেন পূর্ণিমা!

বিনোদন ডেস্ক

দুদিন আগে ১১ জুলাই ছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন। এবার মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় তিনি। তবে গুঞ্জনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড এন্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম!’

তিনি আরও বলেন, ‘ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!’

এরপর পূর্ণিমা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিলো? এরকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’

বর্তমানে তৃতীয় স্বামীর ঘর করছেন পূর্ণিমা। দ্বিতীয় স্বামী ফাহাদের সংসারে আরশিয়া উমাইজা নামে তার এক কন্যাসন্তান রয়েছে। ২০১৪ সালে তার জন্ম হয়। একসময় পূর্ণিমার সংসারও ভেঙে যায়। পরে গত বছর ২৭ মে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com