• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর শিশুকে পিষে মারল বেপরোয়া বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ৬:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ৬:৫৮

966636960

শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর শিশুকে পিষে মারল বেপরোয়া বাস

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরায় রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর জন্য তড়িঘড়ি করে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে এবং সেখানে এক শিশুকে চাপা দেয়। এতে ওই শিশুটিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রামপুরা ব্রিজ ও হাতিরঝিল সড়কে এ কাণ্ড ঘটায় ভিক্টর পরিবহনের একটি বাস।

নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান হাসান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই চীনের চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। সম্প্রতি সে দেশে এসেছে। আগামী আগস্টে চলে যাওয়ার কথা। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

এদিকে, রামপুরা ব্রিজের সামনে ওই শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যেতে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে বাসটি। সেসময় সড়কে থাকা এক শিশুকে চাপা দেয় ওই বাস। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটি হাতিরঝিলের রাস্তায় ঢুকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাসটি এক শিশুকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি বলেন, চালক পালিয়ে গেলেও বাসটির হেলপারকে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com