• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ১০:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ১০:১৩

9666523 6

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সাক্ষাৎ করেছেন। আজ সকাল সাড়ে ৯টায় গণভবনে সাক্ষাৎ করেন তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সকাল ১১টায় আইনমন্ত্রী আনিসুল হক ও দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন দুই মার্কিন দূত। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। আজ বিকেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে উজরার।

গত মঙ্গলবার ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া ও ডোনাল্ড লু। তাদের সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com