• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম: পূর্ণিমা

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১:৫৬
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১:৫৬

96666523 1

একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম: পূর্ণিমা

নিউজ ডেস্ক

‘মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা’-বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর। যা দেখে ভীষণ বিব্রত হয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। বলছেন, খবরটির কোনো সত্যতা নেই। এটি একদম ‘ভুয়া।’ একই সঙ্গে প্রকাশ করলেন ক্ষোভ।

পূর্ণিমা বললেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটা তো খুশির সংবাদ।

এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম। ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি। একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম।’

ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছেন। অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না। একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’

পরশু ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, শাবনূর থেকে শুরু করে অসংখ্য সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

শুধু তা-ই নয়, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই নায়িকা। লম্বা সময় তার ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com