• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৫৮
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৫৮

Capture 54

যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন হোসেন মণ্ডলকে (৩৫) কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাগলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।

প্রতিবাদে রাতে শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত লিটন সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লিটন শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাগলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা লিটনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমসহ দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনার  প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com