• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই : আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৩:৫৩
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৩:৫৩

9666639 2

তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। – ছবি : নয়া দিগন্ত

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি নেতারা অনেক কিছুই বলবেন। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তার কারণ, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে জাতির পিতার রেখে যাওয়া সংবিধান মেনেই নির্বাচন হবে।’

এ সময় তিনি ‘সংবিধান অমান্যকারীদের নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করা মনে হয় ঠিক না’ বলেও মন্তব্য করেন।

আইনমন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে করে শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। স্টেশনে নেমে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা হবে।” এ জন্য যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মন্ত্রী শুক্রবার দিনভর কসবা-আখাউড়ায় পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com