• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৮:৪৩
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৮:৪৩

966696 2

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে চাপ সামলে স্বাগতিকদের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রশিদ খানের দল। শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে সফরকারীরা। এতে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৫৫ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। ধীর গতির শুরু করলেও দ্বিতীয় ওভারেই টাইগার বোলারদের ওপর চড়াও হয় এ জুটি। তবে নাসুমের স্পিনে পরাস্ত হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন জাজাই।

এরপর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। ম্যাচের চতুর্থ ওভারে মেহেদী মিরাজের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রহমানউল্লাহ। আউট হওয়ার আগে দুই বাউন্ডারি ও এক ছয়ে ১৬ রান করেন তিনি।

পরে ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে আসেন করিম জানাত। অবশ্য তাতেও কোনো সুফল পায়নি সফরকারীরা। শরিফুলের পেসে পরাস্ত হয়ে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ওয়ানডেতে দূর্দান্ত সেঞ্চুরি করা ইব্রাহিম।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে রয়েছে আফগানিস্তান। ম্যাচের ৭.৪ ওভারে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী করে করিম জানাতকে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার দলপতি সাকিব।

চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেন নবী ও নাজিবউল্লাহ জুটি। এ জুটি আসে ৩৫ রান। টাইগার শিবিরে ভয় ধরানো এ জুটি ভাঙেন মেহেদী মিরাজ।

ম্যাচের ১৩তম ওভারে নাজিবউল্লাহকে লিটনের তালুবন্দী করেন মেহেদী। আউট হওয়ার আগে ২৩ রান করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে চার ও ছক্কা বৃষ্টিতে দ্রুতগতিতে রান তুলতে থাকেন আজমতউল্লাহ ওমরজাই। তবে সাকিব ঘূর্ণিতে ৩৩ রানেই থামতে হয় তাকে। এরপর উইকেটে আসেন আফগান দলপতি রশিদ খান।

ম্যাচের ১৯.৩ বলে মুস্তাফিজকে বাউন্ডারি হাকিয়ে টি-২০ ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নেন নবী। এরপর আরো ৪ রান যোগ করেন তিনি। এতে আফগানদের ইনিংস থামে ১৫৪ রানে।

এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com