• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেনেলিয়ার মুখে বাংলা গান, হাতে একতারা

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৯:৩৭
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৯:৩৭

99666563

জেনেলিয়ার মুখে বাংলা গান, হাতে একতারা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার মুখে বাংলার লোকগান। ‘গোলেমালে পিরিত কইরো না’ গাইছেন শুদ্ধ বাংলায়। গানের তালে একতারা হাতে, লাল-সাদা ঘাঘরা দুলিয়ে দিব্যি নাচছেন।

না, এটি কোনো মিউজিক ভিডিওর দৃশ্য নয়। ‘ট্রায়াল পিরিয়ড’ সিনেমার জন্য ব্যবহার করা হয়েছে এই গান। জেনেলিয়ার লিপে ‘গোলেমালে পিরিত কইরো না’ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাকে সঙ্গ দিয়েছেন দেব নেগি ও কৌশিক-গুড্ডু। নতুনভাবে গানের সুর সাজিয়েছেন কৌশিক এবং গুড্ডু। গীতিকার হিসেবে ‘ট্রাডিশনাল ফোক’ লেখা হয়েছে। র‌্যাপের অংশটি গেয়েছেন গুড্ডু।

এই ছবিতে সিঙ্গেল পেরেন্টের ভূমিকায় অভিনয় করেছেন জেনেলিয়া। ছেলের আবদারে ‘ট্রায়াল পিরিয়ড’-এর জন্য বাবা সাজিয়ে আনা হয় মানব কউলকে। তারপরই শুরু হয় সম্পর্কের রোলার কোস্টার রাইড।

গানের ভিডিওতে মূলত জেনেলিয়া ও মানবের রসায়ন দেখানো হয়েছে। না চাইতেও যেন কাছাকাছি চলে আসে দুই চরিত্র। ভিডিও দেখে অনুমান করা যায় জেনেলিয়ার চরিত্রের সঙ্গে বাঙালি কানেকশনও রয়েছে। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠ।

আগামী ২১ জুলাই থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘ট্রায়াল পিরিয়ড’। ছবিতে জেনেলিয়া-মানব ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, শিবা চাড্ডা, গজরাজ রাও, স্বরূপা ঘোষ, বরুণ চন্দ প্রমুখ। কমেডি-ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন আলেয়া সেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com