• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার যেনতেন নির্বাচন করতে পারবে না আ’লীগ : রিজভী

প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ১:১০
আপডেট: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ১:১০

96658

এবার যেনতেন নির্বাচন করতে পারবে না আ’লীগ : রিজভী

নিউজডেস্ক
ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে হাসপাতালে দেখতে যান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে হাসপাতালে দেখতে যান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এবার যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।

ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ঝিনাইদহে যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে। যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়া শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা!

তিনি বলেন বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র ও মনুষ্যত্বের রাজনীতি করে না; তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ। গতকাল নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় যেতে কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত ও অনেক গাড়ি ভাঙচুর করেছে তারা।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহসভাপতি একেএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম কামরুজ্জামান (জামান), ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সায়েম আল মনসুর ফয়েজী, সোহেল খান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাদশাহ, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, সহসাংগঠনিক আসিফ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com