গোলাপগঞ্জের আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল খালিক মাস্টারের স্মরণে এক শোকসভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে দিশারী প্রি-ক্যাডেট স্কুল ক্যাম্পাসে এ সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ আব্দুল গফুর, দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক গোলাম সুবহানী বাবুল, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, সাবেক ইউপি সদস্য ছমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী, সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম লেচু, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিন, আমকোনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি সালেহ আহমদ, সহকারী শিক্ষক শামীম উদ্দিন, এনাম উদ্দিন, মধ্যপ্রাচ্য প্রবাসী সমাজসেবক আব্দুল খালিক, ফ্রান্স প্রবাসী সমাজসেবক ফয়জুল আলম, ছাত্রনেতা মাহবুব হোসেন আজাদ, জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মরহুম শিক্ষক আব্দুল খালিকের কর্ম তৎপরতার ব্যাপক প্রশংসা করে বলেন, তিনি এমন একজন ভালো মানুষ ছিলেন যিনি সব ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতেন।
বক্তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দিশারী প্রি- ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোস্তফা কামাল ঝুনু।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাকদের সাথে আরও উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী মনিয়া, মো. খলিল উদ্দিন, ক্বারি সামসুল হক, শিক্ষাক মুরাদ আহমদসহ এলাকার সচেতন মহল।












