• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনমতের চাপে সরকারি দলের নেতারা বেসামাল হয়ে গেছে: সাইফুল হক

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ১:২৫
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ১:২৫

9666396 8

জনমতের চাপে সরকারি দলের নেতারা বেসামাল হয়ে গেছে: সাইফুল হক

নিউজ ডেস্ক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা বলেনি, এটা সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার পক্ষে কোনও যুক্তি হতে পারে না। সরকারি দলের নেতাদের এই বক্তব্যের অর্থ হলো তাদের কাছে দেশের মানুষের মতামত নয়, বিদেশিদের চাওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

শনিবার (১৫ জুলাই) ঢাকার কামরাঙ্গীরচরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক সরকারি দলের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার ও সরকারি দল কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিদেশিদের চাপের অপেক্ষা করছে? অন্যদিকে তারা আবার বলছেন, কোনও বিদেশি চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।

তিনি বলেন, জনমতের চাপে বেসামাল হয়ে সরকারের মন্ত্রীরা নানা স্ববিরোধী ও অসংলগ্ন কথাবার্তা বলছেন।

সাইফুল হক বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থেকে আর একটি সাজানো নির্বাচনের পাঁয়তারা সরকারের মাথা থেকে ঝেড়ে ফেলা দরকার। কারণ দেশের মানুষ আর একটি একতরফা তামাশার নির্বাচনের সুযোগ আর সরকারকে দেবে না। এবার ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবর্তনের পক্ষে যে ব্যাপক গণঐক্য গড়ে উঠেছে এবার এই মানুষ বিজয়ী হবে; দেশের গণতান্ত্রিক অভিযাত্রাও নিশ্চিত করবে।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, সরকারের দেশ পরিচালনার রাজনৈতিক শক্তি না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোথাও সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।এই ধরনের পরিস্থিতিতে দেশের মানুষ নিদারুণ অসহায় জীবনযাপন করছে।

নাসিরুদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রদীপ রায়, ওসমান গনি, অ্যাডভোকেট মুরাদ হাসান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন শিক্ষাবিদ মীর রেজাউল আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com