• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন অস্থায়ী রেল শ্রমিকরা

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৬:১৩
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৬:১৩

96663363 8

অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন অস্থায়ী রেল শ্রমিকরা

নিউজ ডেস্ক
রোববার, জুলাই ১৬, ২০২৩, সকাল ১০টা থেকে কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নেন তারা। ফলে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।
জানাজায়, রেল শ্রমিকদের বঞ্চিত করে ক্ষমতাসীন দলের ক্যাডাররা আউটসোর্সিংয়ের নামে টাকা লোপাটের উদ্দেশ্যে নিজেদের লোকদের কাজ দিয়েছে।
এরপর তারা রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত রেলভবনে অবস্থান নিয়েছেন রেলওয়ের আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা।
রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকা থেকে সরে গিয়ে এবার রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত রেলভবনে অবস্থান নিয়েছেন রেলওয়ের আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা।
অবস্থানরত শ্রমিকরা সাংবাদিকদের জানান, তারা রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসানের সঙ্গে কথা বলতে চান। এজন্য রেলভবনের সামনে অবস্থান নিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com