• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১২:৪০
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১২:৪০

966636 15

শরীয়তপুরে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে

শরীয়তপুর :
শরীয়তপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হচ্ছে ২০-২৫ জনের, হাসপাতালে একদিনে ভর্তি হচ্ছেন ৯-১০ জনের ও বেশি। এতে করে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। শুক্রবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন । আর জেলায় এখন মোট হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৪ জন।
শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলায় প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী শরীয়তপুর পৌর এলাকার বাসিন্দা। এজন্য শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। তবে আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসা।
এদিকে এডিস মশার আতঙ্কে পৌর এলাকার ড্রেন গুলো পরিষ্কার করার পাশাপাশি খানাখন্দ ও ডোবায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে পৌরবাসী। একই সঙ্গে শরীয়তপুর সদর পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবছর এখন পর্যন্ত শরীয়তপুর সদরসহ ছয়টি উপজেলায় ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এছাড়া বর্তমানে ভর্তি রয়েছে ৪৪জন।
শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, পৌরসভার পক্ষ থেকে এলাকায় নিয়মিত ডেঙ্গু রোগ প্রতিরোধ করার নিয়ম প্রচার প্রচারণা করা হচ্ছে। একই সঙ্গে মশা নিধনের ওষুধ ব্যবহার করা হচ্ছে। সবাই মিলে এডিস মশা নিধনের জন্য নিয়ম মেনে চললে শহরে ডেঙ্গু রোগ কমবে বলে আমি মনে করি।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান বলেন, ঈদের পর থেকেই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমবেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে সদর ও ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে। তাই বাড়িতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে সেদিনে সবার খেয়াল রাখতে হবে। তাহলে এ রোগকে প্রতিহত করা সম্ভব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com