নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম গণমাধ্যমে বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’












