• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দর্শকদের সাড়ায় মুগ্ধ জয়া

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৮:৪৭
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৮:৪৭

966655236

দর্শকদের সাড়ায় মুগ্ধ জয়া

বিনোদন ডেস্ক

নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলায় সমান জনপ্রিয় তিনি। টলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি টানা ৬ সপ্তাহ পার করে সপ্তম সপ্তাহে এসেও দর্শক ধরে রেখেছে।

নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি জয়ার তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তেও কাজ করেছেন তিনি। এবারের সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, “দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে ‘অর্ধাঙ্গিনী’র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “অর্ধাঙ্গিনী’ মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মন ভরে গেছে। এছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির সাথে ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন।”

সম্প্রতি টলিউড ক্যারিয়ারের এক দশক পূর্ণ করেছেন জয়া। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আবর্ত’ সিনেমা দিয়ে শুরু হয় তার টলিউড যাত্রা। এরপর শুধুই সামনে এগিয়ে যাওয়া। আগামীতে তাকে বলিউডের সিনেমাতেও দেখা যাবে।

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল ও লিলি চক্রবর্তীর মতো গুণী তারকা শিল্পীরা। ২০১৯ সালে শুরু হয় এই সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষে দীর্ঘ চার বছর পর গত ২ জুন মুক্তি পায় ছবিটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com