• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

জনপ্রিয়তায় ধূমকেতু প্রোডাকশনের জোভান-ফারিনের ‘লাভ ইউ হেট ইউ’

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৯:৫২
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৯:৫২

 

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র নির্মাণের সংখ্যা যখন কমে যাচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিয়মিত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধূমকেতু প্রোডাকশন’।

এইবারের ঈদে ‘লাভ ইউ হেট ইউ’ নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করল ‘ধূমকেতু প্রোডাকশন’। যা ইত্যেমধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প দিনেই ইউটিউবে নাটকটি ৪ মিলিয়ন ভিউ হয়েছে। যেখানে অভিনয় করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিন।

ধূমকেতু প্রোডাকশনের কর্ণদ্বার মো. রাফাত রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে ধুমকেতু প্রোডাকশন যাত্রা শুরু করেছি। আমরা এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় তরুণ শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করে দিবো। নাটক নির্মাণের বিষয়টি যেখানে শুধুমাত্র মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদের কাজের সুযোগ করে দিবো।’

তিনি আরও বলেন, ‘নাটক নির্মাণের ক্ষেত্রে ধূমকেতু প্রোডাকশন যে কোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশিলব ও কলাকৌশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম