• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মিরপুরে কোন সংঘর্ষ’র ঘটনা ঘটেনি: ডিবি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৬
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৬

 

নিউজ ডেস্ক

মিরপুর বাংলা কলেজের সামনে বিএনপির সঙ্গে ছাত্রলীগের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট দিয়ে পদযাত্রা নিয়ে আসছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)মোহাম্মদ হারুন অর রশীদ।

সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি, এ বিষয়ে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, অফিসের দিন এসব কর্মসূচি থাকলে অনেক জনভোগান্তি হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম