• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে জেলা বিএনপির পদযাত্রায় মানুষের ঢল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৭:১২
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৭:১২

9666653

নারায়ণগঞ্জে জেলা বিএনপির পদযাত্রায় মানুষের ঢল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
সরকার পদত্যাগের এক দফা দাবীতে মঙ্গলবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় হাজারো জনতা অংশ নিয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সাইনবোর্ড মোড় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এই পদযাত্রায় আরো অংশ নেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া প্রমূখ।

Nganj bnp 1


অপরদিকে জালকুড়ি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, সিদ্ধিরগজ্ঞ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলমসহ সিদ্ধিরগজ্ঞ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।
ব্যাণার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ।
শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে। এসময়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, অবৈধ সরকারের শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচন কমিশন পূর্ণগঠনোর পরিবেশ সৃষ্টি করার আগে এ আন্দোলন বন্ধ হবে না। তিনি বলেন, এক দফা এক দাবী শেখ হাসিনার পদত্যাগ। এ দাবী শুরু বিএনপির না দেশের ৩৯ টি রাজনৈতিক দলের দাবী। এ আন্দোলনের অন্যতম লক্ষ্য যারা ভোট চুরি করে এমপি হয়েছেন, সরকার গঠন করেছেন এদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা। দেশের সব ব্যাংক লুটের আওতায় এনে ধ্বংসের শেষ প্রান্তে এনছে। এ অর্থ চোরদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তিনি বলেন, তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এ আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা।
সরকারের পদত্যাগের এক দফা দাবীতে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে নগরীর খানপুর এলাকায় মহানগর বিএনপি পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পৃথক পৃথক ভাবে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপি নগরীর খানপুর থেকে পদযাত্রা করে নিতাইগঞ্জ গিয়ে শেষ হয়। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ¡ কাচঁপুর ব্রিজের পশ্চিম পাড় থেকে সাইনবোর্ড গিয়ে শেষ হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড হতে সাইনবোর্ড বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করে বিএনপি’র একটি অংশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com