• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী হাসিনার পতন হবে: টুকু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৫

 

আন্দোলন সংগ্রাম করে রাজপথেই বিজয় অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু । তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী হাসিনার পতন হবে ইনশাআল্লাহ।

টুকু বলেন, গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। এখনো সময় আছে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, পালাবার পথ খুজে পাবেন না।

মঙ্গলবার (১৮ জুলাই) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে ৬টার দিকে রায়সাহেব বাজার মোড়ে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি শেষ হয়। সেখানেই তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, এই দেশের জনগণ একবারও চায় না যে, এই অবৈধ, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক এবং গণতন্ত্রকে ধবংস করুক। এটা প্রমাণিত হয়েছে যে, দেশনেত্রীর মুক্তি দেশের মানুষ এই মুহূর্তে চান।

তিনি আরও বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে। তবেই এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে। সরকারের উচিত ক্ষমা চেয়ে পদত্যাগ করা।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হোন, দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করুন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্য দিয়ে একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলে ফ্যাসিবাদী, ভয়াবহ কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও খুনি সরকারকে পরাজিত করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল হোসেন তারেক, জাভেদ হাসান স্বাধীন, সহ-সাধারন সম্পাদক মো. দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ-ক্ষুদ্র কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, মিজানুর রহমান সুমন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম