• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৫:১৭
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৫:১৭

9996985

কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাটি বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে শুরু হয়ে প্রায় ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলো জেলা পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, দেশের মানুষ এই সরকারকে চাই না। তাদের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নেই। হাসিনা সরকার রাতের ভোটের সরকার। এই সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করে, অত্যাচার জুলুম করে। এ পরিস্থিতি আর চলতে পারে না। এই সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সরকারের পদত্যাগ চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com