• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার বাতিল

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ৭:১৬
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ৭:১৬

bnp 1

রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট

রাজনৈতিক নেতাদের সম্মানে আগামী ২০ এপ্রিল বিএনপি যে ইফতার কর্মসূচি গ্রহণ করেছিল তা বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে বাতিল করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

তিনি বলেন, দলের পক্ষ থেকে আগামী ২০ এপ্রিল যে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।

প্রথম রমজানে আলেম ও এতিমদের নিয়ে এবং ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি।

এর আগে ২২ মার্চ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে আলেম, ওলামা, এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com