• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১১:২৯
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১১:২৯

9666536 2

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের র্শীষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে সাতটা পর বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক চলছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সেগুলো নিয়েও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com