• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সুষ্ঠু নির্বাচনে আ.লীগের বিজয় বিএনপি তা মেনে নিবে: মঈন খান

প্রকাশ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ৪:৫৮
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ৪:৫৮

96358 9

সুষ্ঠু নির্বাচনে আ.লীগের বিজয় বিএনপি তা মেনে নিবে: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট

সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বিএনপি তা মেনে নিবে বলে জা‌নি‌য়ে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান। তিনি ব‌লে‌ন,‘দেশের জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে বিএনপি তা মেনে নিবো। কিন্তু কথা হচ্ছে জনগণ চায় কিনা সেটা প্রমাণ করতে হলে এদেশে একটা সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচন করতে হবে এবং বর্তমান সরকারকে চলে যেতে হবে।’

র‌বিবার (১৭ এ‌প্রিল) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে আরাফত রহমান কো‌কো স্মৃ‌তি সংস‌দের উ‌দ্যো‌গে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

মঈন খান ব‌লেন, আওয়ামী লীগ দাবি করে তারা উন্নয়ন করেছে গত ১০ বছরে। তারা যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরোপেক্ষ নির্বাচন মোকাবিলা করতে এত ভয় পায় কেন? তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে নিরেপেক্ষ নির্বাচনে তাদেরই জনগণ ভোট দিবে।

একটা সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচনে যারা বিজয়ী হবে তারাই দেশ পরিচালনা করবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা চাই জনগণের সমর্থন নিয়ে আমরা এই দেশ পরিচালনা করবো।’

গুম হয়ে যাওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১০ বছরে আমাদের অনেক নেতাকর্মীদের গুম হয়ে গেছে। তাদের সন্তানেরা এখন বড় হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের কি অপরাধ। তারা তাদের পিতাকে কেন দেখতে পায় না এই প্রশ্নের জবাব কি দিবো?এই প্রশ্নে জবার আওয়ামী লীগ কে দি‌তে হ‌বে।

আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে শেষে বিএনপির গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।

আয়োজক সংগঠ‌নের সভাপ‌তি আলমগীর হো‌সেনের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলালসহ প্রচার সম্পাদক শা‌মিমুর রহমান শা‌মিমসহ অনান্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com