• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আ.লীগকে এবার জনগণই প্রত্যাখান করবে: দুদু

প্রকাশ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ৭:৫৬
আপডেট: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ৭:৫৬

965 4

আ.লীগকে এবার জনগণই প্রত্যাখান করবে: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট

গতকাল নিউ মার্কেটে ছাত্র-শ্রমিকের সংঘর্ষের ঘটনা উসকানিমূলক। এ ঘটনার পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এধরনের ঘটনা দেশে সুশাসন না থাকার কারণে ঘটতে থাকে। দেশের পরিস্থিতি আজ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের জন্য নিরাপদ নয়। তারা সম্পূর্ণ ব্যর্থ। তাদেরকে এবার জনগণই প্রত্যাখান করবে।

নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, প্রথম দিকে যখন ঘটনাটি ঘটে ছিল, তখনি প্রশাসন পরিস্থিতি সামলাতে পারতেন। পরে এই ঘটনা রণক্ষেত্রে রূপ নেয়। যার কারণে সংঘাত রক্তপাতে রূপ নেয় এবং একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নিহত হয়।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি এই নেতা বলেন, দেশের দূর্যোগ মুহূর্তে বিএনপি ও জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। চারদিকে মহামারি সংকটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অসহায়-গরিব মানুষের যেভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঈদ সামগ্রী বিতরণ করছে এতেই প্রমাণ হয় বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জাসাসের সাবেক সহসভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এন আহমেদ খান মন্টু, ভাইস চেয়ারম্যান এম কাদির নোমান, আবু ইউনুস, শাহবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন, পারভেজ পাটোয়ারী, জাকির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com