• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিয়েতে হাতে লাগানো মেহেদী রঙ উঠানোর আগে বিধবা হলেন ডালিয়া

প্রকাশ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ১০:২৯
আপডেট: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ১০:২৯

9 1

বিয়েতে হাতে লাগানো মেহেদী রঙ উঠানোর আগে বিধবা হলেন ডালিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষে আহত নাহিদ (১৮) মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাহিদ ছয় মাস আগে বিয়ে করে স্ত্রী ডালিয়া বেগমকে নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় থাকতেন।

বুধবার (২০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আবেগাপ্লুত হয়ে নাহিদের বাবা মো. নাদিম বলেন, আমার ছেলে কাজের জন্য গেছে, ওতো কারো পক্ষে মারামারি করতে যায় নাই। ওরে কেন মারলো? এখন আমি কার নামে মামলা করুম, কার কাছে বিচার চামু।

‘এই দুঃখ কষ্ট কারে বলুম আমি, কী বলবো, আর কিছু বলার নাই। নাহিদ বিবাহিত ৬ মাসের মাথায় তার স্ত্রী ডালিয়া বিধবা হলেন।’

তিনি আরও বলেন, গরীব মানুষ আমরা, ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে নাহিদ। ৮-৯ বছর আগে কিছুদিন নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে কাজ করেছে। এরপর থেকে সে বিভিন্ন দোকানে কাজ করে আসছিল। সবশেষ অ্যালিফেন্ট রোডে কাজ করত সে।

প্রেমের সম্পর্ক ছিল নাহিদ ও ডালিয়ার।সম্পর্কটি চিরস্থায়ী করতে ছয় মাস আগে তারা বিয়ে করেন। সুখেই কাটছিল তাদের দিন। মাত্র ছয় মাসের মাথায় বিধবা হলেন ডালিয়া। মঙ্গলবার থেকে স্বামী নাহিদের ছবি দেখে দেখে কান্না করেই যাচ্ছেন স্ত্রী ডালিয়া। ডালিয়া শুধু বলেন, কর্মস্থলে গিয়েছিল আমার স্বামী তাহলে কেন তাকে মেরে ফেলা হলো?

মঙ্গলবার ১০টার দিকে কামরাঙ্গীরচরের বাসা থেকে বেরিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে যান নাহিদ। পরে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় তিনি আহত হন। শুভ নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিকভাবে শুভ জানিয়েছিলেন নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় নাহিদ আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com