- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মশাল মিছিল শেষে রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে তাই প্রধানমন্ত্রী উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত নয়, চরম প্রতিহিংসারও বহিঃপ্রকাশ।
এসময় মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসাইন, জিএস কামাল, ফারুক হোসেন, মোক্তাদিরুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


