• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

কুসিক নির্বাচনে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ

প্রকাশ: রবিবার, ২২ মে, ২০২২ ২:৪২
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২ ২:৪২

কুসিক নির্বাচনে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বহিষ্কৃত বিএনপিপন্থী নেতাদের পক্ষে কাজ না করতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছেন নেতারা।

কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় নেতাকর্মীদের এই বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (২১ মে) রাতে গণমাধ্যমকর্মীদের কাছে ওই নির্দেশনার কপি পাঠিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।

এতে উল্লেখ করা হয়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। এরপরও দলের সিদ্ধান্ত না মেনে কুমিল্লা সিটি নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি নিজাম উদ্দিন কয়সার অংশগ্রহণ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির হাইকমাণ্ডের এই সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসাবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই কুমিল্লা সিটি নির্বাচনের সকল কার্যক্রমে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন ধরণের প্রচার-প্রচারণায় অংশ না করার জন্য পরামর্শমূলক নির্দেশনা প্রদান করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com