• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৮:১৯
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৮:১৯

 

নিউজ ডেস্ক
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৬.২৫ মিনিটে গুলশান বাস ভবন থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন বেগম জিয়া।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হাসপাতালে রওনা হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তার বাসা ফিরোজায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে হটাৎ অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের রামর্শ অনুযায়ী ভর্তি হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম