• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আ’লীগ : মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৬:০৪
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৬:০৪

 

নিউজ ডেস্ক

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে রাজপথে ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, পদত্যাগ করুন, নাহলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগরর উত্তর বিএনপির আয়োজিত গণমিছিলের পূর্বে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এইবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না। 

মির্জা ফখরুল বলেন, ’১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দিবে? শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো। 

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থা। বিচারালয়ের উপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতা কর্মীদের সাজা দিচ্ছে। তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কর, কারাগারে ঢুকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরব। 

আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সংসদ ভেঙ্গে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে। 

নির্বাচন কমিশন কর্তৃক নতুন দুই দলকে নিবন্ধন দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কেউ এই দুই দলকে চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোন ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। 

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষিবিদ হাসান জাফির তুহিন, মামুন হাসান, আব্দুর রহিম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম