• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার সাথে দেখা করলেন মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১:০০
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১:০০

 

নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ আগস্ট) রাত দশটার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং চিকিৎসার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বিএনপি মহাসচিব প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বলেও জানান শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করা মির্জা ফখরুলের রুটিন ওয়ার্কের অংশ ছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম