• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ক্ষমতায় যেতে বিএনপি আবারও চোরাগলি খুঁজছে: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৭:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৭:৪০

ক্ষমতায় যেতে বিএনপি আবারও চোরাগলি খুঁজছে: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলছে বিএনপি সেটা আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি। বিএনপি ও তাদের দোসরদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি নেতাদের ঐক্য করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্য করা দেশের জনগণ দেখেছে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোন ফল পায়নি। বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি তেমনি ভবিষ্যতেও পারবে না।

ঘুমন্ত বিএনপি নেতাকর্মীদের জেগে উঠে নিজেদেরকে মুক্ত করার কথা বলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, বিএনপির নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ। দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোন চিন্তা-ভাবনা করে না বিএনপি, তারা নিজেদের নিয়েই ভাবেন, কিভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রেই লিপ্ত।

দুঃশাসন, অন্যায়,অত্যাচার আর নির্যাতন বাংলাদেশকে গ্রাস করেছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুঃশাসনের কথা যখন বিএনপি বলে তখন দেশের মানুষ হাসে। দুঃশাসন বলতে যা বুঝায় সেটা বিএনপির আমলেরই রেকর্ড এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।

দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের ওপর খুশি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত। দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না।

ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন বুঝে গেছে বিএনপির নেতিবাচক রাজনীতিই বিএনপিকে গ্রাস করে ফলেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com