• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩৪
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩৪

নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে এই দিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দলটির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য দিচ্ছেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য রালিতে অংশ নিতে আজ বাদ জুম্মা পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ঢাকা দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে নয়া পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর রালিটির নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এর পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান।

র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে জানা গেছে।

সরে জমিনে দেখা গেছে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর রালিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম