• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: কাদের

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৯
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৯

নিউজ ডেস্ক
টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কীর্তি মুছে দেওয়ার চক্রান্ত চলছে এবং দেশে একটি অস্বাভাবিক সরকার বসানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দেশ বাঁচাতে খেলা হবে। গণতন্ত্র বাঁচাতে খেলা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুত হয়ে যান। নির্বাচনের আর বেশি সময় নেই। আচরণ সংযত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির সাবেক এই সভাপতি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, কোথায় গেল আন্দোলন? ১০ ডিসেম্বর নাকি আমাদের ক্ষমতা চলে যায়। এখন কী হবে? সেই আন্দোলন কী হলো? গোলাপবাগের গরুর হাটে মরে গেল। এখন আর পদযাত্রায় কাজ হয় না। তাই এখন কালো পতাকা নিয়ে মিছিল করে।

বিজয় আমাদের হবেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে। আমাদের কোনো ভয় নেই।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম