• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন : যুবদল সভাপতি

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৩
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৩

2D355B79 116D 4D50 BFF6 FBFDD05E80D9

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন : যুবদল সভাপতি

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির চলমান আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়- এটি দেশমুক্তির আন্দোলন, গণতন্ত্র মুক্তির আন্দোলন, মানুষের অধিকার আদায়ের আন্দোলন। তিনি বলেন, আগে যখন পুলিশ লাঠিপেটা করত, তখন মানুষ পালিয়ে যেত। এখন প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। এটা তীব্র থেকে তীব্রতর হবে, যতক্ষণ না এই সরকারের পতন হয়।

যুবদল সভাপতি বলেন, আমাদের এই আন্দোলনের ইস্যু সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদের ইস্যু একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিবে, ইভিএমের মাধ্যমে না। তাই আমাদের ইস্যু পরিষ্কার। এই ইস্যু যুবদলের, এই ইস্যু ছাত্রদলের, সকল অঙ্গ-সহযোগী সংগঠন ও সারা দেশের মানুষের। তাই আমি আহ্বান জানাব- যারা এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়, তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com