• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছ

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৩
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৩

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছ

নিউজ ডেস্ক
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। প্রতি ব্যাচে শতাধিক প্রশিক্ষক নিয়ে তিন হাজার ২০০ জনকে টিওটি দেওয়া হবে।

এসময় ইসি আনিছুর রহমান এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশনের স্বার্থকতা হবে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট করতে পারলে। সেইসঙ্গে যোগ হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন। ভোট হতে হবে বিশ্বাসযোগ্য। জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই কেবল ভোট গ্রহণযোগ্য হবে।’

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। আইনের মাধ্যমে এবার দায়িত্ব ও ক্ষমতা বাড়ানো হয়েছে প্রিজাইডিং কর্মকর্তাদের।’

ভোটের দিন ভোটারদের যাতে কেউ ভোট প্রয়োগে বাধা না দেয় সে ব্যাপারে নিজ দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন সিইসি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com