• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সরকারের আজ্ঞাবহ ইসির অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয় : আফরোজা আব্বাস

প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৪:১৯
আপডেট: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৪:১৯

1245745

সরকারের আজ্ঞাবহ ইসির অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয় : আফরোজা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সম্ভব নয়। তারা সরকারের হয়ে কাজ করবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না।
তিনি বলেন, সরকারের নির্দেশে পরের দিনের ভোট আগের দিন করে ফেলবে কমিশন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচনি ব্যবস্থা চাই; যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। স্বাধীন নির্বাচনি ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারবে না।
মঙ্গলবার,‌ মার্চ ০১, ২০২২, দুপুরে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আফরোজা আব্বাস এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে মসনদে বসে আছে। যে কারণে মানুষের প্রতি তাদের দরদ নেই। জিনিসপত্রের আকাশচুম্বি দামে তাদের কিছু যায় আসে না। মানুষ এখন আর তাদের এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তাদের পতন দেখতে চায়।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি শাম্মী আক্তার, সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি নজির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি নাদির আহমেদ, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com