• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফারিণকে নিয়ে অমির ‘অসময়’

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৪
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৪

9888758 2

ফারিণকে নিয়ে অমির ‘অসময়’

বিনোদন ডেস্ক

এই সময়ের জনপ্রিয় ও আলোচিত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আলোচনায় আসলেও তার বেশকিছু একক নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রথমবারের মতো এই নির্মাতা করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। নাম ‘অসময়’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

‘অসময়’ ওয়েব ফিল্মের গল্পের ধারণা দিয়ে অমি বলেন, ‘অসময়’ এ আমি মূলত সোসাইটির শো-অফের গল্প দেখাতে চাই। নির্মাতা বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশী পটু! সমাজের শো-অফের কিছু গল্প আমরা এতে দেখাবো।

অমি বলেন, দেখা গেছে একজন সারাদিন খায়নি। পেটে ক্ষুধা। কিন্তু যখনই আপনি কোনো দামি রেস্টুরেন্টে গেলেন, তখন একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন। কিংবা চেক ইন করলেন! আবার দেখা গেল, ফ্রাস্টেশনে থাকলেও আমরা শুধু হ্যাপি মোমেন্টগুলোই সামাজিক মাধ্যমে জানান দিচ্ছি। আসলে সবাই আমরা শো অফের বেড়াজালে আটকে আছি। রিয়েলিটি থেকে দূরে সরে গেছি। সমাজের এই শো অফের গল্পগুলো মজাচ্ছলে এই সিনেমায় বলতে চেষ্টা করবো।

‘অসময়’ গল্পের যে চরিত্রটির জন্য ফারিণকে চুক্তিবদ্ধ করেছেন, সেটি অত্যন্ত গতিশীল একটি চরিত্র বলেও জানান অমি। এই ফিল্মে তাকে কাস্ট করা নিয়ে অমির ভাষ্য, একসাথে আমরা কয়েকটি প্রজেক্ট করেছি আগে। ওর ক্যারিয়ার শুরুর দিকে আমার নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ এ মাত্র ৪টি দৃশ্যে কাজ করেছিলো। এরপরেও কিছু নাটকে কাজ করেছে সে। এতো ট্যালেন্ট অভিনেত্রী! তার সাথে শেষ কাজ করেছি ‘আপন’ এ। এরপর আমরা প্ল্যানিং করছিলাম নতুন কাজের। এতো অল্প সময়ে সে এতোকিছু অর্জন করছে, মাশাল্লাহ! এটা সত্যিই গর্বের বিষয়। এতো বড় ডিরেক্টর, বড় অভিনয়শিল্পীদের সাথে কাজ করেছে।

অমি বলেন,‘ফারিণের অভিনয় শেখার গতিটা খুব ভালো। আমার নতুন এই কাজের জন্য এ ধরনের একজন অভিনেত্রীর খুব প্রয়োজন ছিলো। ‘অসময়’ এর যে চরিত্রটি ফারিণ করতে যাচ্ছেন, এ চরিত্রটি মাথায় আসার সময়ই ফারিণের কথা মনে হয়। কারণ তার যে অভিনয়ের গতি, সেটা আমি মনে করি সিনেমার চরিত্রটিকে মানুষের মধ্যে অনেক বেশী বিশ্বাসযোগ্য করে তুলবে। সেজন্য তাকে নিয়েই পরিকল্পনা।’

তবে আরও একজন অভিনেত্রী থাকবেন ‘অসময়’ এ। তার সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় নামটি এখনই বলতে চাননি অমি। এছাড়াও অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, তারিক আনাম খানের মতোন অভিনেতারা। সিনেমায় একটি গান থাকবে, যেটা করছে চিরকটু ব্যান্ড।

অমি জানালেন, এ মাসের ১৩/১৪ তারিখ থেকে ‘অসময়’ এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সিনেমাটি ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারবেন দর্শক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com