• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩০
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩০

9990002265

সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ হয়েছে সুনামগঞ্জে।

শুক্রবার দুপুরে পুরাতন বাস স্টেশন থেকে শহরে একটি র‍্যালি বের করেন নেতাকর্মীরা।

শহর প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্বরে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি জয়নুল জাকেরীন, নাদীর আহমদ, আনছার উদ্দিন, সেলিম আহমদ, রেজাউল হক, এডভোকেট শেরেনূর আলী, ফারুক আহমদ, আব্দুল লতিফ জেপি প্রমুখ।

এর আগে শহরের পুরাতন বাস স্টেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ বিভিন্ন পর্যায়ের নেতার বক্তব্য রাখেন।

এসময় নেতারা, চলমান আন্দোলনের রূপরেখা উপস্থাপন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবায়দা রহমানসহ বিএনপি নেতাকর্মীদের উপর সকল মামলা প্রত্যাহার করে ক্ষমতার ছাড়ার আহ্বান করেন নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com