• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচনে যাবে না বিএনপি: নাছির চৌধুরী

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩২
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩২

98887459

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচনে যাবে না বিএনপি: নাছির চৌধুরী

দিরাই প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যদি সাহস থাকে তাহলে একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের মাঠে খেলতে আসুন তখন দেখা যাবে জনগণ কার পাশে থাকে এবং কাকে নির্বাচিত করে। সরকার দীর্ঘ ১৫ টি বছর ধরে ক্ষমতা আছে পুলিশ, র‌্যাব ও প্রশাসনকে ব্যবহার করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের মামলা হামলা গুমখুন দিয়ে বিএনপিকে রাজপথ থেকে সরানোর কত কিছুই না করছে কিন্তু বিএনপিকে কিছুই করতে পারেনি।

তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি জনগণের ভালবাসা এখনও ইস্পাত কঠিন ও সুদৃঢ় অবস্থা আছে। বিএনপির ৪৫ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চাইলেও এই স্বপ্ন পূরণ হবে না।

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও পরবর্তী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতশত নেতাকর্মীদের মিছিল ব্যানার ফেস্টুন নিয়ে দিরাইয়ের রাজপথ শ্লোগানে মুখরিত হতে থাকে। দীর্ঘদিন পর নাছির চৌধুরী সুস্থ্য হয়ে আবারো মাঠে ফিরে আসেন। তাকেঁ একনজর দেখার জন্য শতশত নেতাকর্মীদের ঢল নামে। তাঁরা প্রিয় নেতাকে কাছে পেয়ে উজ্জীবিত আনন্দিত ও ঐক্যবদ্ধ হয়েছেন।

র‌্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সহ উপজেলা পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নাছির চৌধুরী আরো বলেন, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর হাতেগড়া এই সংগঠন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল রাষ্ট্র ক্ষমতা সবচেয়ে বেশি সময় ছিল। আধুনিক রাষ্ট্র গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহু দলীয় গঠনতন্ত্রের প্রবক্তা। তাকেঁ জাতি চির স্মরনীয় করে রাখবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com