• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএন‌পির বি‌ক্ষোভ সমা‌বেশ শুরু

প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৫:৫৫
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২ ৫:৫৫

2E254491 AF8F 4421 A62A 25306F730637

বিএন‌পির বি‌ক্ষোভ সমা‌বেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি।

শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এক পর্যায়ে প্রেসক্লাব এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ রয়েছে।

সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত থাক‌বেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড খন্দকার মোশাররফ ‌হো‌সেন। সমা‌বে‌শে উপ‌স্থিত আছেন ঢাকা দ‌ক্ষি‌ণের আহবায়ক আব্দুস সালাম, উত্ত‌রের আহবায়ক আমান উল্লাহ আমান এবং বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com