• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গভীর রাতে বিএনপির নামে ইমেইল, রিজভী বললেন ‘ভুয়া’

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৩৩
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৩৩

bnp 3

গভীর রাতে বিএনপির নামে ইমেইল, রিজভী বললেন ‘ভুয়া’

নিউজ ডেস্ক
বিএনপির নামে ইমেইল খুলে গভীর রাতে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার সকালে তিনি এ কথা জানান।

এর আগে শনিবার রাত ২টা ৭ মিনিটে বিএনপি অফিস নামক ইমেইল (bnpoffice1978@gmail.com) থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী এক নেত্রীকে শ্লীলতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের এক সদস্যকে দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে ওই সদস্যের স্থলাভিষিক্ত হিসেবে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, একটি কুচক্রী মহল এটি করেছে। এর কোনো সত্যতা নেই, ভুয়া। গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com