• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

কদিন পর তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না : বাহাউদ্দিন নাছিম

প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৪:৪০
আপডেট: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৪:৪০

ScreenHunter 3571 Mar. 01 16.44

কদিন পর তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না : বাহাউদ্দিন নাছিম

স্টাফ করেসপন্ডেন্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, মির্জা ফখরুলের এমন মন্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘কদিন পর তারা (বিএনপি) খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না।’

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রাজধানীর শনি মন্দিরের মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানার দনিয়া ইউনিয়নের ৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। দেশে আইএস সৃষ্টি করতে। তাই তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের মনের এ আশা কখনো পূরণ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো দেশের ক্ষতি মেনে নেবে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক। জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করবো। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দেবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়বো।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com