• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব না: জাপা

প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২ ৫:৩৮
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২ ৫:৩৮

2F630F41 8EFD 4F66 AA25 07D5AB99F406

ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব না: জাপা

স্টাফ করেসপন্ডেন্ট

ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব হবে না’ বলে মন্তব্য করে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ইভিএম ভালোকিন্ত যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএমে ভোট হলে আমরানির্বাচনে যাবো কি যাবো না তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (২৮ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিং এর প্রধান সড়কে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টিরসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাপা মহাসচিব এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠি এটা খতিয়ে দেখাজরুরি। এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আয়–ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত চার লাখ কোটি টাকা পাচার হয়েছে তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারোপাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংসদে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির মহাসচিব আরো বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিনগুণ খরচ হচ্ছে।উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক কিন্তু উপজেলা পর্যায়ে যেনো স্পেশালাইজড হাসপাতাল তৈরি করাহয়। যেখানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সু–চিকিৎসা পাবে।

৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বাক মোঃ নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেকযুগ্ম সাধারণ সম্পাদক ভুইয়া মোঃ আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টিরপ্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টামাহবুবুর রহমান লিপ্টন, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ নাসির উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com