• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিরোজপুরে রোডমার্চে নজরুল বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে বিএনপি

প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৩
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৩

9888596 19

পিরোজপুরে রোডমার্চে নজরুল বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে বিএনপি

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের পর এবার বরিশাল বিভাগে রোডমার্চ করেছে বিএনপি। আজ সকালে বরিশাল শহরের বেলপার্ক থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। ৬০ কিলোমিটার দীর্ঘপথে ঝালকাঠিতে দুটি পথসভার পর বিকালে পিরোজপুরে রোডমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম খান বলেন, আজকে আমরা অনির্বাচিত, অবৈধ, অত্যাচারী, মামলাবাজ এবং হামলাবাজ এক সরকারের অধীনে আছি। এই সরকারের অবসান আমাদের একমাত্র দাবি। কারণ আমাদের আর যে দাবিগুলো আছে, যদি এই সরকার থাকে তাহলে একটা দাবিও পূরণ হবে না। সুতরাং দাবি এখন একটাই, এই সরকারের পতন। তিনি বলেন, এই সংসদ অবৈধ। রাতের ভোটে সংসদ নির্বাচিত হয়েছে।

এই সংসদ বাতিল করতে হবে, এই সরকারের পদত্যাগ করতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনায় ব্যবস্থা করতে হবে। সেটা করার একটাই কাজ, সেটা হলো- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেই একদফা দাবি নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে আছি।
তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুর প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আমরা আর কোন নির্বাচনে যাবো না। এই ফাজলামি আর সহ্য করা হবে না। আমাদের একদফা দাবি আদায় করে এই সরকারের পরিবর্তন করে দেশে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত করবো। তিনি বলেন, ২০০৬ সালে বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানেনি আওয়ামী লীগ। তখন তারা বলেছিল- ২৬ বছর আগে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। যদি ২৬ বছর আগে বিএনপি করার কারণে কেএম হাসানের অধীনে সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এখন যিনি প্রধানমন্ত্রী তার অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে কেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো আমরা। আওয়ামী লীগের স্বভাব হলো- তারা নিজে যা করে সেটা সঠিক, কিন্তু একই কাজ অন্য কেউ করলে সেটা সঠিক নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ ৭৫ সালে একদলীয় বাকশাল কায়েম করেছিল। কিন্তু শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। ৮২ সালে ফের গণতন্ত্র হত্যা করে স্বৈরতন্ত্র কায়েম করা হয়। বর্তমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশে বারবার গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে আওয়ামী লীগ। আর বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে বিএনপি। মুমূর্ষু গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবো আমরা।

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

শিয়ালকাঠী কাউখালীতে রোডমার্চের সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com