• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রাণেশ্বর : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪

OK

প্রাণেশ্বর : জাফর পাঠান

সৌর বলয়ে ঘুরছে মেদিনী- একটু নয় বাঁকা
ঘুরছে এই মানব চক্র- গাণিতিক সুত্রে আঁকা,
প্রতিটি প্রাণ বুনে- সৃষ্টির নতুন নকশি কাঁথা
একক তাঁতির বুনন, একেক গাঁথুনিতে গাঁথা

প্রাণের প্রাণেশ্বর- করে অগনন- রূপ ধারণ
দেহে দেহে তিনিই করেন- ধরাসন নির্ধারণ,
খেলারাম খেলছেন দেহে করে প্রাণ বিতরণ
নশ্বর শরীর নিয়ে- ভুলি আমরা ধ্রুব মরণ।

মনকে করেছে স্বাধীন- দেহধারীর ইচ্ছাধীন
তাইতো সুরের সুরলহরী তুলে- বাজাচ্ছি বিন,
প্রাণের অধিপতি- নিবেই প্রাণধারীর হিসাব
নিষিদ্ধ পথে হেঁটেহেঁটে যতই এড়াই কিতাব।

স্রষ্টার সৃষ্টি জগতে- সৃষ্টির আছে মহা রহস্য
ভাবুকমনা ভাবুকেরা- বুঝেন তার উদ্দেশ্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com